অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১৩

remove_red_eye

৩৮৬

বাংলাদেশে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরত্নে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার এখানে তার দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন পর্যটন, নীল অর্থনীতির সম্ভাবনা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রপ্রধান দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই সফর বিনিময়ের ওপর জোর দেন। রাষ্ট্রপতি হামিদ রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সহযোগিতার জন্য শ্রীলঙ্কার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। ঢাকায় তার দায়িত্ব সফলভাবে পালনের জন্যও  বিদায়ী শ্রীলঙ্কার হাইকমিশনারকে ধন্যবাদ জানান হামিদ।
হাইকমিশনার বলেন, বঙ্গোপসাগরে নীল অর্থনীতি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। তাছাড়া নীল অর্থনীতি খাতের উন্নয়নেও দু'দেশের যৌথভাবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের শ্রীলঙ্কায় পর্যটন, কৃষি, শিপিং ও লজিস্টিক খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান সেখানে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আরও...