অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩


দেশবন্ধু গ্রুপের ৯০ টাকায় চিনি ও ৪৫ টাকায় চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:২২

remove_red_eye

৩০৩

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি দিয়ে ৯০ টাকা কেজিতে চিনি ও ৪৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। শিল্প গ্রুপটি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে ১৭ টাকা কমে চিনি ও কেজি ৮ থেকে ১০ টাকা কম মূল্যে চাল বিক্রি শুরু করলো যা চলবে পুরো রজমান মাস।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রি’র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দেশবন্ধু গ্রুপের সিওও ইদ্রিস আলী, জিএম অপারেশন রাকিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, রমাজন মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। বেসরকারি উদ্যোক্তারাও এই কাজে এগিয়ে আসছে। দেশবন্ধু গ্রুপ নিন্ম ও মধ্যবিত্ত মানুষের জন্য ভর্তুকি মূল্যে চিনি, চাল ও জুসের ব্যবস্থা করায় ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, দেশবন্ধু গ্রুপের মত দেশের অন্যান্য বৃহত্তর শিল্প গ্রুপগুলো যদি রমজান মাসে এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ স্বচ্ছন্দে রোজা রাখতে পারবে।
তিনি বলেন, রমজান মাস আসলেই সবার মধ্যে নিত্যপণ্য কেনার প্রতিযোগিতা বাড়ে। তাই ভোক্তাদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এক সঙ্গে বেশি পণ্য না কিনে পরিবারের জন্য যতোটুকু প্রয়োজন ঠিক ততোটুকু কিনবেন। এতে রমজান মাসে কোনো প্রকার সংকট সৃষ্টি হবে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিত্যপণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের এক কোটিরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে দেশের অনেক মানুষ উপকারভোগী হচ্ছেন। তারপরও অনেক মানুষ সমস্যায় রয়েছে। নিন্ম ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবন্ধু গ্রুপকে ধন্যবাদ জানান তিনি ।
অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, দেশের এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে টিসিবি। তবে রমজান মাসকে সামনে রেখে আমরা টিসিবির আদলে মানুষের সেবায় এগিয়ে এসেছি।
তিনি আরও বলেন, গতবারের মত এবারও নিন্ম আয়ের মানুষের জন্য চাল, চিনিসহ বেশ কিছু পণ্য ভর্তুকি মূল্যে বিক্রির আয়োজন করা হয়েছে যা পুরো রমজান মাসজুড়ে চলবে।
দেশবন্ধু  চিনি  ও চাল ছাড়াও  ম্যাংগো ড্রিংক ৫০০ মিলি ১০ টাকা কমে ৩০ টাকা, এক লিটারে ১০ টাকা কমে ৬০ টাকা, দেশবন্ধু অরেঞ্জ ড্রিংক ৫০০ মিলি ৫ টাকা কমে ২৫ টাকা, অরেঞ্জ ড্রিংক লিটারে ১০ টাকা কমিয়ে ৪০ টাকা দামে বিক্রি করছে। অপর দিকে ফ্রেন্ডস আপ ৫০০ মিলি ৫ টাকা কমিয়ে ২৫ টাকা, ফ্রেন্ডসআপ এক লিটার ১০ টাকা কমে ৪০ টাকা, ফ্রেন্ড কোলা ৫০০ মিলি ৫ টাকা কমিয়ে ২৫ টাকা এবং ফ্রেন্ডস কোলা এক লিটার ১০ টাকা কমিয়ে ৪০ টাকায় বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ৫টি জায়গায় ট্রাক প্রতি ১০টন পণ্য যেমন-চিনি,চাল এবং বেভারেজ (কোমল পানীয় ও জুস) বিক্রি করবে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে, জাতীয় প্রেসক্লাবের সামনে, নিউমার্কেট এলকায়, কারওয়ান বাজার এবং কলমিলতা মার্টেক (বিজয় সরনী) এলাকায় পণ্য বিক্রি করা হবে।    
উল্লেখ্য, বর্তমানে বাজারে ৫০ থেকে ৫৫ টাকা দরে চাল, ১১০ থেকে ১২০ টাকা দরে ডাল ও ৮০ থেকে ৯০ টাকা দরে যে চিনি বিক্রি হচ্ছে সেই মানের পণ্য সরবরাহ করছে দেশবন্ধু।

সুত্র বাসস





বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...