অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১০:৪৮

remove_red_eye

৩৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনকে আসামি করে সড়ক আইনে (২০১৮) মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এক এএসআই বাদী হয়ে দৌলতখান থানায় এ মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ মার্চ) রাত ১২টায় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মামলার তথ্যটি নিশ্চিত করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ঘাতক বাসটির চালক আল-আমীনকে।

এছাড়াও মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামি করা হয়েছে বাসটির সুপারভাইজার ও সহকারীকে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিয়াজুল ইসলাম এ মামলার বাদী।

মামলার প্রধান আসামি আল-আমীন ভোলার  চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুপারভাইজার ও সহকারী একই উপজেলার কর্তার হাট বাজার এলাকার বাসিন্দা।

ঘটনার পরপর পুলিশ বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে। কিন্তু বাসটির সুপারভাইজার ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর শুক্রবার বিকেলে এএসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে দৌলতখান থানায় এ মামলা দায়ের করেন। মামলার এক নম্বর আসামি ঘাতক বাসটির চালক আল-আমীনকে বিকেলে দৌলতখান থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে সে বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে ছিল।
এদিকে এ ঘটনায় দুই কলেজছাত্রীসহ ৩ জনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
রোববার (১৯ মার্চ) ওই দুই কলেজছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের শোক দিবস পালন করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মধ্য জয়নগর এলাকায় চট্টগ্রাম থেকে চরফ্যাশের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিহতদের বহন করা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই কলেজছাত্রীসহ ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অটোরিকশা চালক কাদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...