অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১০:৪৪

remove_red_eye

৪৪১

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আয়োজিত ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩ উদ্বোধন করেছেন। ভারতের বিভিন্ন স্থান থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নিয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশের সঙ্গে আমাদের সুগভীরে নিহিত অংশীদারত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে।

সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী একে অপরের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে। বাংলাদেশের আরও শিক্ষার্থীদের ভারতের বিশ্বব্যাপী স্বনামধন্য উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তারুণ্যের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তুলতে আমন্ত্রণ জানান ভারতীয় হাইকমিশনার।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়ার প্রসারে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি ঢাকায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের জন্য স্টাডি ইন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।

স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি হলো একটি বহুল-আলোচিত প্রকল্প, যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করেছে। কর্মসূচিটি বিশ্বব্যাপী শিক্ষার্থী সম্প্রদায়কে ভারতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচিটি বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করছে।

সুত্র বাংলা নিউজ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আরও...