বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:০৩
৪১৪
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী সমমনা জোটের আন্দোলন চলবে এবং সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি। ১০ দফা দাবি আদায় এবং সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার আবারও ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলবো, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, জনগণ এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে জনদাবি মেনে নিয়ে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে, আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে।
দেশে এখন ডিজিটাল কায়দায় একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক। সমাবেশে সরকারের দুর্নীতি, লুটপাট ও বিদেশে টাকা পাচারের চিত্র তুলে ধরেন ড. ফরহাদ।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের মহাসচিব আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক, যুগ্ম মহাসচিব আবু মেহেদী প্রমুখ।
সুত্র জাগো
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন
২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে, কী বলছে শিক্ষা বোর্ড
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৮
স্থানীয় নির্বাচন: তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি
জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক