অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ১১:৪৬

remove_red_eye

৬৩৭



মলয় দে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়েও  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ১০টায় স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে তাদের নিজস্ব আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে  আলোচনা সভা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের মিলনায়তনে শতশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি ছিলেন। এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ ও দৃঢ়তা এবং তার যে গুণাবলি সে সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদের মধ্যেও বঙ্গবন্ধুর সকল আদর্শ ধারণ করতে হবে।এই আদর্শ ধারণ করার জন্য তাঁর সম্পর্কিত নানা বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। জাতির জনকের স্বপ্নগুলো বাস্তবায়নে সৎ ও একনিষ্ঠভাবে তোমাদের কাজ করে তাঁর সেই সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এসময় আরো বক্তব্য দেন, বিদ্যালয়ের দুই শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান আহসান কবির ও ফাতেমা জোহরা সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের অংশগ্রহনে মিলনায়তনটিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতির জনক ও তার পরিবারের সকল সদস্য সহ মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সকল শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...