বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৭
৩৭৬
হন্ডুরাস মূল ভূ-খন্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। প্রেসিডেন্ট জিওমারো কাস্ত্রো মঙ্গলবার এই কথা বলেছেন।
তবে মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।
ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন।
এদিকে এর কয়েক সপ্তাহ আগে জিওমারোর সরকার ‘পাতুকা টু’ নামের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্যে চীনের সাথে আলোচনা চলার ঘোষণা দিয়েছিল।
ফেব্রুয়ারিতে ঘোষণাকালে জিওমারো ক্যাস্ত্রো বলেছেন, এই বাঁধ বিদ্যুৎ সরবরাহকে আরো জোরদার করবে।
তবে এই ঘোষণাকালে রেইনা চীনের সাথে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে যে জল্পনা চলছিল তা অস্বীকার করেন।
উল্লেখ্য,ওয়াশিংটনের পাশে থাকা মধ্য আমেরিকার সকল দেশ দশকের পর দশক ধরে তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রেখে আসছিল। কিন্তু এখন কেবলমাত্র হন্ডুরাস, গুয়েতেমালা ও বেলিজের সাথে তাইপে’র কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
গত এক দশক কিংবা এই সময়ে কোস্টারিকা, পানামা, এল সালভাদর ও নিকারাগুয়া তাইপে’র সাথে সংযোগ ছিন্ন করে বেইজিংয়ের সাথে সম্পর্ক স্থাপন করে।
বর্তমানে বিশে^র মাত্র ১৪টি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে। এর মধ্যে প্যারাগুয়ে, হাইতিসহ ক্যারিবিয়ান ও প্যাসিফিকের সাতটি ছোট দেশ রয়েছে।
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাস্ত্রো প্রচারণাকালে বলেছিলেন, তিনি শিগগিরই মূল ভূখন্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবেন।
সুত্র বাসস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত