বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:২১
৯৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীর জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্ত:জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর ফাইনাল খেলা শেষে শনিবার রাতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
ভোলা বাংলা স্কুল মাঠে ব্যাডমিন্টন মহিলা একক গ্রæপে ভোলার উমি আক্তার ২-০ সেটের ব্যাবধানে পাবনার রোমানাকে হারিয়ে জয় লাভ করেন। এছাড়া দ্বৈত ব্যাডমিন্টন মহিলা গ্রæপে খুলনা জেলার সাথী ও তুলিকে হারিয়ে ০-২ সেটের ব্যাবধানে পাবনার উমি আক্তার ও রেশমা চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে ব্যাডমিন্টন পুরুষ একক গ্রæপে সিলেটের মামুনকে ২-০ সেটের ব্যাবধানে হারিয়ে সিলেটের ল্যাপটব বাজার বাবু বিজয়ী হয়েছে। এছাড়া দ্বৈত পুরুষ ব্যাডমিন্টন গ্রæপে ফেনীর রাজিব ও রাজেশকে ২-০ সেটের ব্যবধানে হারিয়ে সিলেটের বাপ্পি ও বাবু চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ভোলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, সদও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ ইউনুছ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ অপু, বাংলদেশ বেডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, ভোলা জোল ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ানুর রহমান লিটন প্রমুখ। গত বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে ভোলায় আন্ত:জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত