অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৩৫০

মনপুরা  প্রতিনিধি: ভোলার মনপুরায় এক মাদ্রাসার ছাত্রীকে নিজ বসত ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্ঠা চালায় এলাকার চিহিৃত বখাটে এক যুবক। এখন পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করতে পারেনি পুলিশ।

এই ঘটনায় একদিন পর সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করে। মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

এর আগে রোববার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে জনতা বাজার সংলগ্ন ওই ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ধর্ষণের চেষ্ঠয় অভিযুক্ত বখাটে ওই যুবক হলেন, মোঃ শাকিল। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের বাসিন্দা হেলাল পাটোয়ারীর ছেলে।

ওই ছাত্রীর মা জানান, শনিবার সকালে স্বামীসহ অসুস্থ্য ভাইকে দেখতে চরফ্যাসনে যান। বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এই সুযোগে রোববার দুপুরে ওই বখাটে যুবক শাকিল মেয়েকে মুখে গামছা পেঁছিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা চালায়। এই সময় ছেলের ডাকচিৎকারে প্রতিবেশীরা চলে আসে। পরে ওই বখাটে যুবক পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে বিকেলে মনপুরায় চলে আসি। পরদিন সোমবার মেয়েকে বাদী করে মনপুরায় থানায় মামলা করি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা করে। আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...