বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪
৪২১
পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস চলবে নিজেদের বিধি অনুযায়ী।
প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুননির্ধারণ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, রমজানে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি হলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে ।
তিনি বলেন, তবে, এটি আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না। তার আগেই ডিসিদের এই নির্দেশ দেওয়া হয়েছে। 'আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে যদি বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতি হয় তাহলে সেখানে যেন আইন প্রয়োগ করা হয়। এটি প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে।'
মাহবুব হোসেন বলেন, বৈঠকে বাংলাদেশ ও ভূটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তি সইয়ের জন্য খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই চুক্তি সই হলে পণ্য আমদানি-রপ্তানিতে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে ভূটান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বগুড়ায় নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর নাম হবে 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। এটি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ৫৪টি।
এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় বগুড়ায় বিশ্ববিদ্যালয় করার জন্য ২০১৯ সালে আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেটি যখন আইন মন্ত্রণালয়ে আইনি যাচাইয়ের (ভেটিং) জন্য পাঠানো হয় তখন দেখা যায় ২০০১ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আইন পাস হয়েছিল। তাতে বলা ছিল সরকার গেজেট দিয়ে যেদিন থেকে এটি কার্যকর করবে সেদিন থেকে তা কার্যকর হবে। আওয়ামী লীগের ওই মেয়াদের শেষ সময়ে এটি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় এটির গেজেট কেউ করেনি। এই স্থানে একই নামে দুটি আইনের যৌক্তিকতা নেই। এ জন্য ২০০১ সালে পাস করা আইনটিই বলবৎ থাকবে। এ জন্য ২০১৯ সালে আইনের যে খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল, সেটি রহিত করা হয়েছে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করার জন্য একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মূলত বিদ্যমান সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকেই কর্তৃপক্ষে রূপান্তর করা হচ্ছে।
সুত্র বাসস
ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ
লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ
খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত