বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৩ রাত ০৮:৪০
৩৪৫
ইসরাইলে বিচার ব্যবস্থার আমূল সংস্কারের বিরুদ্ধে শনিবার দেশজুড়ে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করেছে।
টানা দশম সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে।
সরকারের এ সংস্কার পরিকল্পনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন সমালোচকেরা।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদনের জন্যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারই প্রেক্ষিতে সর্বশেষ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।।
ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, উপকূলীয় শহর তেল আবিবে সবচেয়ে বড়ো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক লাখ বিক্ষোভকারী অংশ নেয়। এদের অনেকেই ইসরায়েলের নীল-সাদা পতাকা ওড়াচ্ছিল।
বিক্ষোভকারিদের একজন প্রযুক্তি উদ্যোক্তা রণ শাহর এএফপিকে বলেছেন, আমি বিক্ষোভ করছি কারণ নতুন সরকার যে পদক্ষেপগুলি নিতে চায় তা ইসরায়েলি গণতন্ত্রের জন্য বাস্তব ও তাৎ্ক্ষণিক হুমকি বয়ে আনবে।
নব্বই লাখেরও বেশি জনসংখ্যার দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী হাইফাতে প্রায় ৫০ হাজার ও বেরশেবাতে ১০ হাজার লোক বিক্ষোভ করেছে।
পুলিশ তেল আবিবের রিং রোডে সড়ক অবরোধকারী তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তবে অন্য সমাবেশগুলিতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পার্লামেন্টের আইন কমিটির চেয়ারম্যান সিমচা রটম্যান ভোটের আগে রোববার থেকে বুধবার পর্যন্ত সরকারের সংস্কারের অংশগুলির ওপর দৈনিক শুনানির সময় নির্ধারণ করেছেন।
সুত্র বাসস
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত