অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা লক্ষী গোবিন্দ মন্দিরের কমিটি নিয়ে দুই গ্রুপের উত্তেজনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২০ রাত ০৩:১০

remove_red_eye

৮৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  জেলা সদরের ঐতিহ্যবাহী  লক্ষীগোবিন্দ  মন্দিরের কমিটি গঠন নিয়ে  শুক্রবার দুপুরে দুই গ্রুপের উত্তেজনা ও হাতাহাতির মুখে পন্ড হয়ে যায়  আহবায়ক কমিটির  সমাবেশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। একই সঙ্গে তাৎক্ষনিক সভা ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেয়।  সভাপতি প্রার্থী শিবু কর্মকার ও সাবেক কমিটির সভাপতি সমীর দাস গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
শিবু কর্মকার জানান , আগের কমিটির সভাপতির চাল চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ মাস আগে ওই কমিটি ভেঙে দিয়ে ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। ৩ মাসের মধ্যে কমিটি করতে না পারায় আহবায়ক কমিটির কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে শুক্রবার একটি সাধারন সদস্যদের উপস্থিত থাকার জন্য   তলবি সভা আহবান করেন শিবু কর্মকার। অপরদিকে আহবায়ক কমিটি একই দিন একই সময়ে কমিটি গঠনের জন্য মন্দিরের সদস্য নন এমন সব ব্যক্তিদের উপস্থিত রেখে পাল্টা সভা আহবান করেন। সংগঠন বিরোধী আয়োজনের প্রতিবাদ জানান, শিবু কর্মকার গ্রæপ। অপরদিকে আহবায়ক কমিটির পক্ষে অবস্থান নেন, সাবেক কমিটির সভাপতি সমীর দাস গ্রæপ।  সমীর দাসের দাবি শিবু কর্মকার যে বক্তব্য দেন তা সঠিক নয়। তার বক্তেব্য উপস্থিত সদস্যরা মেনে নিতে পারেন নি। এ কারনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিবু কর্মকারের অভিযোগ মন্দিরের নিয়মিত চাঁদা পরিশোধ করেন এমন সদস্য রয়েছেন ৬৯ জন। ফলে এদের সিদ্ধান্তই চুড়ান্ত।  আহবায়ক কমিটির দায়িত্বে থাকা অবস্থায়  কাউকে না জানিয়ে সাবেক কমিটির সভাপতি অতিরিক্ত আরো ৩০  জনকে সদস্য করেন। যা নিয়ম বহির্ভূত। আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে জানান, অতিরিক্ত ৩০ সদস্য করার বিষয়টি তারাও জানতেন না। তার পরেও মেনে নিয়ে শুক্রবার কমিটি গঠনের জন্য মাইকিং করে সভা আহবান করা হয়। এতে মন্দিরের নিয়মিত সদস্য ছাড়াও সব শ্রেনির ভক্তদের উপস্থিত থেকে মতামত দেয়ার জন্য অনুরোধ করা হয় । শিবু কর্মকার গ্রুপের কারনে সভা পন্ড হয় বলে জানান প্রাণ গোপাল। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে জানান, কোন মন্দিরের কমিটি গঠনে তাদের কাছ থেকে  অনুমতি নেয়া ও অতিথি হিসেবে তাদের উপস্থিত থাকার জন্য  আমন্ত্রন জানানো হয়। অথচ ওই মন্দিরের বিষয় তারা কিছুই জানতেন না। ভারপ্রাপ্ত ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান, বড় ধরনের সংঘাত এড়াতে উভয় পক্ষের সভা বন্ধ রাখা হয়।

ভোলা

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...