অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইরান ও সৌদির চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৫

remove_red_eye

৪২৭

যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, তারা প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে। সম্পর্কের বরফ গলাতে চীনের মধ্যস্থতায় তাদের মধ্যে এ চুক্তি হয়। তবে তেহরান তাদের প্রতিশ্রুতি মেনে চলবে কি-না সে ব্যাপারে ওয়াশিংটন সংশয় প্রকাশ করেছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, এ কূটনৈতিক চুক্তিকে ‘আমরা স্বাগত জানাই।’ উদাহরণ হিসেবে আমরা দেখতে চাই এ চুক্তি ইয়েমেনকে শান্তির দিকে নিয়ে যাক। সেখানে এ দু’টি আঞ্চলিক শক্তি বিরোধী পক্ষকে সমর্থন করে।
কিরবি বলেন, ‘আমরা দেখব। ইরানিরা তাদের চুক্তির পক্ষকে সম্মান করছে কিনা। আর তা সত্যিই দেখার বাকি রয়েছে। এটি এমন কোন শাসনব্যবস্থা নয় যে সাধারণত তার কথাকে সম্মান করে।’
তিনি বলেন, ‘আমরা ইয়েমেনে এই যুদ্ধের পরিসমাপ্তি দেখতে চাই এবং এই চুক্তি আমাদেরকে সেই ফলাফলের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে।’
মার্কিন মিত্র সৌদি আরব এবং চিরশত্রু ইরানকে একত্রিত করার ক্ষেত্রে চীনের অস্বাভাবিক ভূমিকা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কিরবি বলেন, বিদেশে এবং অভ্যন্তরীণ অসন্তোষের কারণে চাপের মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা হয়।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই চীনকে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি, কারণ তারা নিজেদের স্বার্থে বিশ্বব্যাপী প্রভাব খাটানোর এবং পা রাখার চেষ্টা করে থাকে।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...