অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩

সরকারের বিদায় যতদ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল: মোশাররফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৪৪২

সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যতদ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল, পরিস্থিতির তত উন্নতি হবে। তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।

শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর বাড্ডায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার। সরকার যতই বাহানা করুক না কেন পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এ সরকার এরইমধ্যে নিজেদের জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।

এ সরকার জনগণের আন্দোলন যতই নসাৎ করার চেষ্টা করুক, সফল হবে না। কারণ, এ লড়াই বাঁচা-মরার লড়াই। এরা (সরকার) পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এ অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ নগর নেতারা বক্তব্য দেন।

সুত্র জাগো

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর

আরও...