বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:২৩
৩৯১
হামবুর্গের একটি জেহোভা’স উইটনেস সেন্টারে গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পুলিশ মৃতের সংখ্যা এখনো জানাতে পারেনি, তবে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলিতে ৭ জন নিহত ও ৮জন গুরুতর আহত হয়েছে। খবর এএফপি’র।
ঘটনাস্থলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নগরীর উত্তরাঞ্চলীয় জেলা গ্রস বোর্স্টেলের বিল্ডিংয়ে গুলি চালানো হয়। পুলিশ টুইট করেছে, এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ লোকজনকে অনুমান নির্ভর তথ্য না দেয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে হামলার উদ্দেশ্য সম্পর্কে কোন নির্ভরযোগ্য তথ্য জানা যায়নি। এলাকায় ভয়াবহ বিপদ ঘটলে একটি বিপর্যয় সতর্কীকরণ অ্যাপ-এর মাধ্যমে একটি অ্যালার্ম বেজে ওঠে। তবে জার্মানির ফেডারেল অফিস ফর সিভিল প্রোটেকশন স্থানীয় সময় সকাল ৩ টার পরেই সেটি তুলে নেয়।
মিউনিখ পুলিশ শুক্রবার ভোরে টুইট করেছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
বন্দর নগরীর মেয়র পিটার চেনচার টুইটারে গুলি চালানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, জরুরী পরিষেবাগুরেলা পরিস্থিতি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত