অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এক জাহাজেই ঘুরতে পারবেন ১৩৫ দেশ, জানুন খরচাপাতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৫৯৩

যারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেন, তারা চাইলে এক জাহাজে চড়েই ঘুরে আসতে পারেন ৭ মহাদেশের ১৩৫ দেশে। অবাক করা বিষয় হলেও সত্যিই যে, অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষরা এক জাহাজে চড়েই এখন থেকে ঘুরতে পারবেন শত দেশ। তাও আবার তিন বছরের মধ্যে।

জ্বি, ঠিকই ধরেছেন, এই তিন বছর আলিশান এই জাহাজে চড়ে সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর সুযোগ পাবেন। তবে এজন্য বেশ ভালোই খরচ করতে হবে।

প্রতি বছরের জন্য সর্বনিম্ন ২৯ হাজার মার্কিন ডলার থেকে গুনতে হবে এই জাহাজে বিশ্ব ভ্রমণের জন্য। বাংলাদেশি অর্থে এর মূল্য ৩১ লাখ ৫৫ হাজার ৪৬৬ টাকা।

এই অর্থের বিনিময়েই আপনি বিভিন্ন সুযোগ সুবিধার মধ্য দিয়ে আলিশান এই জাহাজে থাকা-খাওয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পাবেন।

জানা গেছে, এই জাহাজ ১ লাখ ৩০ হাজারেরও বেশি মাইল পাড়ি দেওয়ার সময় বিশ্বের ১৪টি ‘ওয়ান্ডারস অব দ্য ওয়ার্ল্ড’ এর মধ্যে ১৩টি দেখাবে। এছাড়া বিশ্বের মোট ৩৭৫টি পোর্টের মধ্যে ২০৮টিতে রাতারাতি স্টপেজ হবে।

জাহাজটির নাম ‘এমভি জেমিনি’। এতে আছে ৪০০ কেবিন। এক হাজার ৭৪ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন এই জাহাজ ১ নভেম্বর ইস্তাম্বুল থেকে যথাক্রমে ৫ ও ১৬ নভেম্বর বার্সেলোনা ও মিয়ামিতে পিকআপ নিয়ে যাত্রা শুরু করবে।

এই ক্রুজ ওয়েবসাইটের বিবৃতিতে জানানো হয়েছে, ‘৭ মহাদেশের ১৩৫ দেশ ভ্রমণের সময় ১০০টিরও বেশি ক্রান্তীয় দ্বীপপুঞ্জ ও অগণিত পাহাড়ে আরোহণ-অন্বেষণের এই সুযোগ সত্যিই স্বপ্নের মতো।’

এই বিশ্বভ্রমণের প্যাকেজে অন্তর্ভুক্ত কিছু আইকনিক সাইট হলো- রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, ভারতের তাজমহল, মেক্সিকোর চিচেন ইতজা, গিজার পিরামিড, মাচু পিচু ও চীনের গ্রেটওয়াল। এমনকি জাহাজটি ১০৩টি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের কাছাকাছি ভ্রমণকারীদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ভ্রমণকালীন বছরব্যাপী প্যাকেজের সুবিধাগুলোর মধ্যে আছে- সব ডাইনিং ভেন্যুতে বিনামূল্যে অ্যাক্সেস, পড এমবার্কেশন সিস্টেম ও স্টোরেজ, বিনামূল্যে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা, চিকিৎসা পরামর্শ, জিপিএস সহ একটি অনবোর্ড অ্যাপ।

এমনকি ডিনারের সঙ্গে অ্যালকোহল, পোর্ট ফি ও ট্যাক্স, পরিষেবা চার্জ, জিম ও ফিটনেস, লন্ড্রি , হাউসকিপিং, সমৃদ্ধকরণ সেমিনার, পানীয়, গল্ফ সিমুলেটর, বিনোদন ও পারফরম্যান্স।

সমুদ্রযাত্রার প্রকৃতি ও সময়কাল বিবেচনায় রেখে এই জাহাজে আছে দুটি মিটিং রুম, ১৪টি অফিস, একটি ব্যবসায়িক লাইব্রেরি, একটি আরামদায়ক লাউঞ্জ ও একটি ক্যাফে, ওয়াইফাই, প্রিন্টার, কনফারেন্স সরঞ্জাম ও স্ক্রিন’সহ দূরবর্তী কাজের সুবিধা।

সংস্থাটি একটি ম্যাচমেকিং স্কিমও চালু করছে। যেখানে যাত্রীরা বিভিন্ন সময় ও মৌসুমে চাইলে অন্য কারও সঙ্গে একটি কেবিন ভাগাভাগি করতে পারবেন। আরও নানা ধরনের সুযোগ সুবিধা থাকছে এমভি জেমিনি জাহাজে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...