বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২৫
৫২১
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। চলতি সময়ের এই ব্যস্ত অভিনেত্রী নতুন বছরে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। এবার জানা গেল, এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল রোশান। সিনেমার পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার সিনেমাটির প্রধান অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ হলেন নায়ক রোশান। সে এ সময়ের একজন জনপ্রিয় অভিনেতা। স্মার্ট ও ড্যাশিং। খুব বিনয়ী। আশা করছি ওর সাথে কাজের অভিজ্ঞতা দারুণ হবে।’
এদিকে রোশানও এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘সিনেমার গল্পটি খুবই মজার। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। আর দেবাশীষ বিশ্বাস আমার প্রিয় দাদা, প্রিয় পরিচালকদের একজন। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ আমার খুব প্রিয় সিনেমা। এবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি সিনেমা আমরা উপহার দিতে পারব।’
‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন প্রিতম। আবহ সংগীতে ইমন সাহা।
এর আগে রোশান-বুবলী ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ শুরু করেন। এরপর তারা জুটি বেঁধেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত