বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১২
৫৬৯
বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপলের আইফোন মানেই বাড়তি উন্মাদনা। নতুন সিরিজ লঞ্চ হওয়া নিয়ে মানুষ যেমন আগ্রহী তেমনি পরবর্তী সিরিজে কী কী থাকছে তা নিয়েও আছে বাড়তি আগ্রহ। ২০০৭ সালের ৯ জানুয়ারি স্টিভ জোবসের হাত থেকে লঞ্চ হয়েছিল প্রথম আইফোন। বর্তমানে আইফোন ৪জি হলেও সেটি ছিল ২জি।
সম্প্রতি একটি প্রথম জেনারেশনের আইফোন বিক্রি হলো ৬৬ লাখ টাকায়। ১৬ বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে ছিল আইফোনটি। ব্যবহার তো দূরে থাক ফোনের প্যাকেটটিও খোলেননি এর মালিক। সেই ফোনের দাম নতুন আইফোনের দামকেও টেক্কা দিলো। নিলামে ওই ফোনের যে দর উঠেছে অত দামে আগে কখনও বিক্রি হয়নি কোনো আইফোন। আমেরিকার একটি নিলামঘর থেকে ওই ফোনটি কেনা হয়েছে ৬৩ হাজার ৩৫৬ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬৬ লাখ ৩৮ হাজার টাকা।
এর আগে প্রথম জেনারেশনের একটি আইফোন বিক্রি হয়েছিল ৩৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৫৪ হাজার টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত নিলামে তৈরির ১৫ বছর পর আইফোনটি বিক্রি হয়। সম্প্রতি নিলামে বিক্রি হওয়া বহুমূল্য আইফোনটির মালিক ছিলেন নিউ জার্সির এক ট্যাটু শিল্পী। নাম ক্যারেন গ্রিন।
তবে ক্যারেন ফোনটি কেনেননি। ২০০৭ সালে ক্যারেনকে ফোনটি উপহার দিয়েছিলেন তার প্রিয়জন। ক্যারেন তখন সদ্য চাকরি পেয়েছেন। ফোনটি ছিল সেই সাফল্যেরই পুরস্কার। কিন্তু ক্যারেন ওই আইফোনের বাক্সটি খুলতে পারেননি। নিলামঘরটি জানিয়েছে, মোবাইল নেটওয়ার্কের সমস্যার জন্যই ওই ফোন ব্যবহার করতে পারেননি তিনি।
ক্যারেন নিউ জার্সির ভারিজন ফোন লাইন নেটওয়ার্ক পরিষেবা সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলেছিলেন। আর আইফোন সেই সময় শুধু ‘এটি অ্যান্ড টি’ টেলি যোগাযোগ পরিষেবাই পাওয়া যেত। ফোনে যদি নেটওয়ার্কই না থাকে, তবে ফোন নিয়ে কী লাভ! এই ভেবেই ফোনটি আর খোলেননি ক্যারেন। তার পর থেকে সেটি নতুন অবস্থায় বাক্সবন্দি হয়েই পড়ে থেকেছে।
আইফোনের মালিক ক্যারেন অবশ্য প্রথমেই ফোনটি নিলামে তোলার কথা ভাবেননি। বরং অনেক আগেই বিক্রি করে দেবেন ভেবেছিলেন। কারণ ট্যাটু স্টুডিও বানানোর জন্য টাকার দরকার ছিল তার। কিন্তু বছর কয়েক আগে তিনি জানতে পারেন, তারই মতো একটি প্রথম জমানার আইফোনের দাম নিলামে ৪০ হাজার ডলার উঠেছে। এরপরেই ক্যারেন ঠিক করেন, তিনি ওই আই ফোন বিক্রি না করে আরও কিছু দিন অপেক্ষা করবেন এবং নিলামে তুলবেন তার ফোনটিও।
সুত্র জাগো
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত