অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৩৯৬

তজুমদ্দিন প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন'। এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৮মার্চ) বেলা ১১ টায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায়  উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যাল আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার,, তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,তজুমদ্দিন  রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন  প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ।