বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩
৩২২
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনায় কাজ করে যাব।
তিনি বলেন, গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা ভাল বা মন্দ কিছুই বলেননি। তাই আমরা বলতে পারি, গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে।
তিনি আরো বলেন, যারা হজ্ব করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ্ব ব্যবস্থাপনা অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত হজ ব্যবস্থাপনায় কাজ করতে পারলে এ বছরের হজ ব্যবস্থাপনা আরো ভাল হবে।
ফরিদুল হক খান আজ দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় সুযোগ খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও জানান তিনি।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে প্রতিমন্ত্রী হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান।
এ সময় মনোরঞ্জন শীল গোপাল এমপি, অধ্যাপক অসীম সরকার সহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত