অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৭

remove_red_eye

৩

বাংলার কন্ঠ ডেস্ক : আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে । র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
 
সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 
এতে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, ডিজিএম মাজহারুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. ফয়সাল আবেদিন রাকিব, ডিজিএম রঞ্জন চক্রবর্তী, এজিএম আব্দুল কাদের সোহেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভোলা শাখার ম্যানেজার আরিফুর রহমান, অ্যাকাউন্টস ম্যানেজার বিল্লাল হোসেনসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের জন্মগত চক্ষু সমস্যা, বয়সজনিত বিভিন্ন রোগ, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও চোখের সংক্রমণসহ নানা কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা বলেন, অনেক চক্ষু সমস্যা সময়মতো শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য নিয়মিত চোখ পরীক্ষা করা এবং চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...