অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মারিওর রেকর্ড গড়া ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেনফিকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩২৬

সহজেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল  নিশ্চিত করেছেন পর্তুগালের ক্লঅব  বেনফিকা।
গতরাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকা ৫-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রাগাকে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো বেনফিকা। তাই দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করলো পর্তুগাল ক্লাবটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো বেনফিকা। গোল দু’টি করেন রাফা ও গনসালো রামোস। দ্বিতীয়ার্ধে দলের হয়ে  তৃতীয় গোলটিও  করেন রামোস।
৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম তুলেন হোয়াও মারিও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে গোল করে ৫৯ বছরের পুরনো রেকর্ড গড়লেন মারিও। ১৯৬৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন পর্তুগালের প্রয়াত কিংবদন্তি ফুটবলার ইউসেবিও।
মারিওর গোলের পর ৭৭ মিনিটে ব্রাগার জালে পঞ্চমবারের মত বল পাঠান ডেভিড নেরেস। ৮৭ মিনিটে ব্রাগার  পক্ষে ১টি গোল পরিশোধ করেন বিয়র্ন মেইজার। শেষ পর্যন্ত বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বেনফিকা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...