অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দ.কোরিয়ার ‘ঐতিহাসিক’ ঘোষণার প্রশংসায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৩৪৮

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধকালীন জাপানের জোরপূর্বক শ্রমের শিকার হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ঘোষিত পরিকল্পনাকে রোববার সাধুবাদ জানিয়েছেন। সিউল টোকিও’র সাথে ঘনিষ্ঠ স্থাপন করতে চাওয়ার প্রেক্ষাপটে তারা এমন ঘোষণা দিলো। খবর এএফপি’র।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপান হলো ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি মিত্র দেশ এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার পদক্ষেপে আমরা অনুপ্রাণিত।

সুত্র বাসস