অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ : স্থানীয় সরকার মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৩ রাত ০৮:৩২

remove_red_eye

৩০৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে দেশের সাধারণ মানুষ ।
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত দেশ গঠনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জনপ্রতিধিরাই নেতৃত্ব দেবেন।
তাজুল ইসলাম আজ রাজধানীর  জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।
 স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান।
মন্ত্রী তার বক্তৃতায় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যেকোনো বিষয়ের ওপর সক্ষমতা অর্জন করা যায় বলেই প্রশিক্ষণ খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সম্প্রতি গড়ে উঠবে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
 তিনি বলেন, মানুষের সেবা করতে হলে আইন এবং বিধি-বিধান সম্পর্কে জানতে হবে, যাতে কারো প্রতি অন্যায় বা কেউ বঞ্চিত না হয়। আর জনকল্যাণে কাজ করে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। সেই লক্ষ্যেই মানুষ জনপ্রতিনিধিদের হাতে ভোটের মাধ্যমে ক্ষমতা তুলে দেয়।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে স্থানীয়ভাবে উপার্জন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণমূলক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী  বলেন, মানুষের শক্তি কাজে লাগাতে পারলে স্থানীয় অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

সুত্র বাসস

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...