বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০১
৩৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের উদ্যোগে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য , তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে ভোলায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর ) সকাল থেকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শহরে মন্ত্রীর নিজ বাসভবন শান্ত নীড় এবং শিবপুর ইউনিয়নে একযোগে এ কার্যক্রম চলে। ঢাকা থেকে আসা অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন।পঞ্চম ধাপেএ নিয়ে ভোলা সদর উপজেলার মোট ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।
বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সাধারণত চিকিৎসকের পরামর্শ ও ওষুধ কিনতে তাদের অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ওষুধও পেয়েছেন তারা। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানান তারা। এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা বাংলাদেশে জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
গত এক মাস ধরে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। তাদের দাবি, প্রায় ২২ হাজারের বেশি মানুষ এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা পেয়েছেন। ভবিষ্যতেও ফ্রি চক্ষু ক্যাম্পসহ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ
খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত