বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৩ রাত ০৮:২৮
৩০৩
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, ‘মার্চ হচ্ছে বাংলাদেশের অর্জনের মাস। এই মাসে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আন্তর্জাতিক মানদন্ডে গড়ে তুলতে হবে। জনসেবায় সরকারী প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হতে হবে। শুধু অবকাঠামো নির্মাণই স্মার্টনেস নয়, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস।’
আজ বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। উন্নত দেশগুলোও যেখানে করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তিনি বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছেন।
পাবনা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিলু, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
আজ সকালে সাঁথিয়ার গৌরিগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে সারা পৃথিবীতে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ড. এম আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক