অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কাজের অজুহাতে নামাজ কাজা করা যাবে কি?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৫২৮

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ কোনো ব্যক্তি কাজের কারণে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। পরে ঘরে এসে তা কাজা করে পড়েন। মানে সময়ের পরে তিনি তা আদায় করেন। এভাবে কাজের অজুহাতে সময়মতো নামাজ না পড়া কি শরিয়ত সম্মত?

নামাজের কাজা হলো- কোনো কারণবশতঃ সময়মতো নামাজ পড়তে না পারা। হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বা অসুবিধার কারণে যথা সময়ে নামাজ আদায় করতে পারল না। সেটার ব্যবস্থা হলো কাজা। কিন্তু নিয়মিতভাবে যদি এটাকে অভ্যাস করা হয় অথবা প্রতিদিনই একই ঘটনা ঘটে। এক কথায় সময়মতো নামাজ না পড়ে পরে নামাজ পড়াকে দৈনিক রুটিনে রূপান্তরিত করা হয় তবে সেটা কোনোভাবেই শরিয়তে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে কাজের অজুহাত গ্রহণযোগ্য নয়।
আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন-
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
অর্থ : ‘যারা আমাকে পাওয়ার জন্য আমার হুকুম মানার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমি তাদের পথ প্রদর্শন করব।’ (সুরা আনকাবুত : আয়াত ৬৯) অর্থাৎ তাদের রাস্তা দেখিয়ে দেব। অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য পথ অবারিত করব।

সুতরাং মুমিন মুসলমান মাত্রই যেকোনো মূল্যে অজুর ব্যবস্থা রাখতে হবে। অজু থাকতে হবে এবং রাখতে চেষ্টা করব। আর কাজের ক্ষেত্রে অন্তত ফরজ নামাজটি আদায়ের জন্য হোক- একটা পথ খুঁজে বের করতেই হবে। যেমন- টয়লেটে যাওয়াটা প্রাকৃতিক প্রয়োজন। না গিয়ে কেউ পারে না। প্রয়োজন হলে যেতেই হবে। লাঞ্চ ব্রেক দিতেই হবে। একইভাবে নামাজও মুমিনকে একই পর্যায়ে নিয়ে আসতে হবে, যেহেতু মুমিন এক আল্লাহতে বিশ্বাসী। ওই পর্যায়ে নিয়ে নামাজের ব্যবস্থা রাখতে হবে। নিয়মিতভাবে ঘরে এসে সব নামাজ এক সঙ্গে কাজা পড়া, এটার সুযোগ ইসলামে নেই।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...