অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ার ফজিলত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৬৬১

অনেকেই মসজিদে ঢুকে জামাতে নামাজের জন্য অপেক্ষা করেন। কেউ কেউ ৪/৫ মিনিট সময় পেয়ে থাকেন। এটুকু সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য যথেষ্ট। কিন্তু অনেকেই মসজিদে ঢুকেই এ নামাজ পড়েন না। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ‍প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসের একাধিক বর্ণনায় তা এভাবে ওঠে এসেছে-

১. হজরত আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দু’রাকাত নামাজ আদায় করে নেয়।’ (বুখারি ৪৩১)

বিজ্ঞাপন

২. হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, (কোনো এক) জুমার দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, না, তিনি বললেন, উঠো, নামাজ আদায় করে নাও। (বুখারি ৮৮৩)

৩. হজরত আবু কাতাদা ইবনু রিব’আ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাকাত নামাজ (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না।’ (বুখারি ১০৯৪)

৪. হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দু’রাকাত নামাজ আদায় করবে। (মুসলিম ১৫২৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নতে নববির ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...