অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

গুম-খুনের মামলা হলে আ’লীগের কেউ নির্বাচন করতে পারবে না: খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৫

remove_red_eye

৪০৫

বিগত ১২ বছরের গুম-খুন ও দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে।

শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এই এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি হয়।

এসময় খসরু বলেন, ওয়ান ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশি মামলা ছিল। তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে।

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে এবং প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানান খসরু। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ।

আমীর খসরু বলেন, সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সব নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামলে এই সরকার রেহাই পাবে না।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, একতরফা নির্বাচন এ দেশে আর হবে না। নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...