বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৯
৪৯৭
আজকের নারীরা স্বাবলম্বী ও স্বাধীন। বিশ্ব ঘুরে দেখা ইচ্ছে সব নারীর মনেই আছে। তবে এর জন্য নিরাপদ নিরাপদ পরিবেশেরও দরকার আছে।
বর্তমানে বেশিরভাগ নারীই একাকী ভ্রমণ করেন, তবে কোথাও না কোথাও তাদের মনে একটি ভয় থাকে যে, অজানা কোনো স্থানে গিয়ে বিপদে পড়বেন না তো।
আপনিও যদি একা ভ্রমণ করতে চান, তাহলে বেছে নিতে পারেন ভারতের ৫ স্থান। সেখানে গিয়ে নারীরা অবাধে ঘুরে বেড়াতে পারবেন।
জয়সলমীর, রাজস্থান
রাজস্থানের জয়সলমীর এমন একটি জায়গা যেখানে বেশিরভাগ নারীই একা ভ্রমণ করেন। জয়সলমীর সোনার শহর হিসেবে পরিচিত। সেখানে উটের রাইড সবচেয়ে জনপ্রিয়।
সেখানকার স্থানীয় লোকজন শুধু সাহায্যকারীই নয় মৃদুভাষীও বটে। এমন পরিস্থিতিতে সেখানে নারীরা সব সময়ই নিরাপদ।
নৈনিতাল
নৈনিতাল সারা বছর পর্যটকদের দ্বারা সবচেয়ে বেশি পরিদর্শন করা হিল স্টেশন। শীত হোক বা গ্রীষ্ম, সেখানে পর্যটকের সংখ্যা কখনই কমে না। নৈনিতাল নারীদের একা ভ্রমণের জন্য খুবই নিরাপদ এক স্থান।
সেখানে রাস্তায় একা হেঁটে চলা নারীর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শহর নারীর জন্য অনেক নিরাপদ।
সিমলা
হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এমনই একটি শহর, যেটি আপনার মন জয় করে নেবে। তুষারাবৃত পাহাড়, সবুজ ও ঐতিহাসিক জাদুঘরের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
যদি কোনো নারী সেখানে একা ভ্রমণে যান তাহলে অবশ্যই কালকা সিমলা টয় ট্রেনে ভ্রমণ করতে হবে।
বারাণসী
বারাণসী ভারতের প্রাচীনতম শহর। একক ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত শহর। নদীর তীরে বসে শান্তি অনুভব করতে চাইলে যেতে হবে বারাণসী। এই স্থানও নারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
মানালি
হিমাচল প্রদেশের মানালি এমন একটি জায়গা, যেখানে সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকে। আপনি চাইলে বান্ধবীদের নিয়ে কিংবা একাও ভ্রমণ করতে পারেন এই স্থানে।
একাকী ভ্রমণের জন্যও এই হিল স্টেশন সেরা। বিশেষ করে আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে মানালি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ট্রেকিংয়ের সঙ্গে রিভার রাফটিংও উপভোগ করতে পারবেন সেখানে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত