অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইন্টারনেটের আওতায় আসবে ১৬ কোটি মানুষ: জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২০ রাত ১২:৩৬

remove_red_eye

১০৮৮

দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন সংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বর্তমানে দেশের প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে জানিয়ে প্রধানমন্ত্রীপুত্র জয় বলেন, দেশের তরুণ শিক্ষার্থীদের সবার দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হলো। পুরো দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

বিটিসিএলের কর্মকর্তাদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ বলেন, শুধু সারাদেশের মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনলেই হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ইন্টারনেটের উচ্চগতি নিশ্চিত হয়। যাতে সারাদেশের তরুণ সমাজ দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সেবা পায়।

অনুষ্ঠানে ঢাকাসহ দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও ইনস্টিটিউশনে একযোগে ১০ মেগাবাইট গতিসম্পন্ন এই নেটওয়ার্ক চালু কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানসহ মন্ত্রণালয় ও অধিনস্ত সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...