অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো : সংসদ উপনেতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৪৬

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী  বলেছেন, বিএনপি  নির্বাচনে আসলে আমরা খুশি হবো।
তিনি বলেন, দেশের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোন দল নির্বাচন না করলে সেটি গ্রহনযোগ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক।  দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোন ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয়  ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এই ধরনের কোন সিদ্ধান্ত জনগনও নেয় নাই, আর সংবিধানেও নাই। 
আজ  দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কৃষকদের ভর্তুকীর ব্যাপারে সংসদ উপনেতা সাংবাদিকদের বলেন, কৃষি ক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করবো আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর দেখা যাবে আমরা সবাইকে কম দেই, নাকি বেশি দেই।
এর আগে তিনি জাতির পিতা সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন  উপস্থিত ছিলেন।
পরে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সুত্র বাসস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...