বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০২
২৭৯
ওয়েলিংটন টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৯ উইকেট দরকার স্বাগতিক নিউজিল্যান্ডের। সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ২১০ রান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন ইংল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে ১ উইকেটে ৪৮ রান করেছে ইংলিশরা।
ফলো-অনে পড়ে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২০২ রান করেছিলো নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ২৫ ও হেনরি নিকোলস ১৮ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ২৯ রানে আউট হন নিকোলস। উইলিয়ামসনের সাথে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন নিকোলস। এরপর পঞ্চম উইকেটে ড্যারিল মিচেলের সাথে ৭৫ ও ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের সাথে ১৫৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন।
মিচেল ৫৪ ও ব্লান্ডেল ৯০ রানে ফিরলেও, ৯২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে ১৬তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
দলীয় ৪৫৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মিডিয়াম পেসার হ্যারি ব্রুকের বলে আউট হন উইলিয়ামসন। ১২টি চারে ২৮২ বলে ১৩২ রান করেন তিনি। ইংলিশদের বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান উইলিয়ামসনের।
উইলিয়ামসন ফেরার পর বাকী ৪ উইকেটে খুব বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৮৩ রানে গুটিয়ে যায় কিউইরা। ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ ১৫৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন লিচ।
২৫৮ রানের টার্গেটে দিনের শেষভাগে ১১ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড। ৮ ওভারে ৩৯ রান তুলেন ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলিকে ২৪ রানে বোল্ড করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক ও পেসার টিম সাউদি। দিন শেষে ডাকেট ২৩ ও নাইটওয়াচম্যান ওলি রবিনসন ১ রানে অপরাজিত আছেন।
সুত্র বাসস
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক