অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ইলিশায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৩২

remove_red_eye

১১৩৯

আকতারুল ইসলাম আকাশ || ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চ ঘাট থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাইফুল ইসলাম (২৮)। সে ভোলার শশীভূষণ থানার লেতরা (বলিবাড়ির) চৌমুহনী এলাকার মোঃ আবুল কালামের ছেলে বলে জানায় পুলিশ। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান, লঞ্চ ঘাটের চেক পোষ্টে সাইফুল কে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে৷