অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ ১৪৩৩

কল্যাণের ওপর বেঁচে থাকা ও মৃত্যুবরণ করার আমল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৩৪৭

কাফফারাত ও দারাজাত’ ইবাদাতের দুটি বিশেষ পরিভাষা। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি ইবাদত সম্পর্কেই উম্মতে মুহাম্মাদিকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়ায় সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আবার কল্যাণের ওপর বেঁচে থাকা ও কল্যাণের ওপর মৃত্যুবরণ করা নসিব হবে। গুরুত্বপূর্ণ এ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে-

হজরত আবদুর রহমান ইবনু আয়িশ ইবনু আব্বাস ও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন- হে মুহাম্মাদ! আপনি কি জানেন ‘মালা-উল আলা’ কী বিষয়ে তর্ক করছে?

নবিজী বললেন, ‘হ্যাঁ’, আমি জানি! ‘কাফফারাত’ নিয়ে বিতর্ক করছে। ‘কাফফারাত’ হলো-

১. মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির-আজকার করার জন্য বসে থাকা।

২. জামাতে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে (মসজিদে) চলে যাওয়া।

৩. কঠিন সময়ে (অসুস্থাবস্থায় বা প্রচণ্ড শীতের সময়) অজুর স্থানে (অঙ্গসমূহে) ভালোভাবে পানি পৌঁছানো।

যারা এভাবে উল্লিখিত আমলগুলো করলো; তারা কল্যাণের উপর বেঁচে থাকবে, কল্যাণের ওপর মৃত্যুবরণ করবে। আর তার গুণাহসমূহ থেকে এমনভাবে পুতপবিত্র হয়ে যাবে, যেন আজই তার মা তাকে প্রসব করেছে।

আর আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মাদ! নামাজ আদায় করার পর এ দোয়া পড়ে নেবেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি’লাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুববাল মাসাকিনি ওয়া ইজা আরাদতা বি-ইবাদিকা ফিতনাতান ফাক্ববিদ্বনি ইলাইকা গাইরা মাফতুন।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে ভালো কাজ করার তাওফিক চাই। খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই। গরিব-মিসমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই। আর যখন তুমি বান্দাদের মধ্যে পথভ্রষ্টতার এবং ফেতনা-ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে তখন আমাকে ফেতনামুক্ত রেখেই তোমার কাছে উঠিয়ে নেবে।’

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বললেন, ‘দারাজাত’। ‘দারাজাত’ হলো-

১. সালামের প্রসার করা,

বিজ্ঞাপন

২. গরিবকে খাবার দেওয়া,

৩. রাতে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা।’ (তিরমিজি ৩২৩৩; মিশকাত ৭২৬)

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল। উল্লেখিত আমল-ইবাদতের পর আল্লাহ তাআলা উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের নির্দেশনা অনুযায়ী ‘কাফফারাত ও দারাজাত’ নির্দেশিত আমল-ইবাদত করা এবং উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাফফারাত ও দারাজাতের আমলের পাশাপাশি জীবনঘনিষ্ঠ দোয়াটি পড়ার মাধ্যমে কল্যাণের ওপর বেঁচে থাকা ও মৃত্যুবরণ করার তাওফিক দান করুন। আমিন।

সুত্র জাগো

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

আরও...