বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮
৪২৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত ইউক্রেন যুদ্ধের সূচনার প্রথম বার্ষিকীতে শুক্রবার ইউক্রেনে লিওপার্ড ট্যাঙ্ক আসার সাথে সাথে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বছর রাশিয়াকে পরাজিত করার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রুশ অভিযানের সূচনাবার্ষিকীতে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে রাশিয়ার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ব্যাংক, সামরিক শিল্প ও সেমিকন্ডাক্টর স্থাপনাকে লক্ষ্য করে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। খবর এএফপি’র। ইতোমধ্যেই সাতটি শিল্পোন্নত দেশের সমন্বিত গ্রুপ ‘জি-৭’ নিষেধাজ্ঞা ভঙ্গকারিকে গুরুতর মূল্য দিতে হবে বলে হুমকিও দিয়েছে।
কিয়েভ সফররত পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, ইউক্রেনকে রুশ সৈন্য প্রতিহত করতে পোল্যান্ড জার্মানিতে তৈরি লেপাডর্ ট্যাঙ্ক পাঠিয়েছে এবং আরো সমর্থনের স্পষ্ট সংকেত প্রদান করেছে। মোরাউইকি বলেছেন, পশ্চিমা মিত্ররা তাদের অটল সমর্থন সুদৃঢ় করেছে। পোল্যান্ড শিগগিরই আরও ট্যাঙ্ক পাঠাবে এবং ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়নের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে।
জেলেনস্কি বলেছেন, শুক্রবার বেইজিংয়ের ১২-দফা পরিকল্পনা প্রকাশিত হওয়ার পরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার পরিকল্পনা করছেন। পেপারটিতে শান্তি আলোচনা এবং গোটা অঞ্চলের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান রয়েছে। জেলেনস্কি বলেছেন, বেইজিংয়ের পরিকল্পনায় ‘আমাদের আঞ্চলিক অখন্ডতা, নিরাপত্তা সমস্যাগুলির প্রতি সম্মান প্রদর্শনের কথা রয়েছে।’
এদিকে বার্লিনে, কর্মীরা মস্কোর দূতাবাসের সামনে একটি রুশ ট্যাঙ্কের ধ্বংসাবশেষ স্থাপন করে। তালিন থেকে লন্ডন পর্যন্ত জনতা এক মিনিটের নীরবতা পালন করে। ইউরোপীয় মূলভবনগুলিকে ইউক্রেনের পতাকার নীল এবং হলুদ রঙে সজ্জিত বা আলোকিত হয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত