বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯
৩৯৪
কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার রাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ^কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেবারিট ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জয়ে ওপেনিং ব্যাটার টাজমিন ব্রিটস ও মিডিয়াম পেসার অবঙ্গা খাকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
টসজয়ী দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে লরা উলভার্ট ও ব্রিটস মিলে ৯৬ রানের জুটি গড়ে তুলেন। এর মধ্যে উলভার্ট ৪৪ বলে ৫ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ৫৩ ও ব্রিটস ৫৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৬৮ রান করেন।
লরা উলভার্ট ও ব্রিটস মিলে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটিং পারফরমেন্স উপহার দেন। বাংলাদেশের বিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। কাল ১৩.৪ ওভারে প্রথম উইকেটে তারা করেছেন ৯৬ রান।
জবাবে ইংল্যান্ড ৮ উইকেটে ১৫৮ রানে ইনিংস শেষ করে। ব্রিটস সর্বোচ্চ রানের ইনিংস উপহার দেয়া ছাড়াও চারটি ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে সহযোগিতা করেছেন।
মিডিয়াম পেস বোলার খাকা ১৮তম ওভারে নিয়েছেন তিন উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে তিনি ৪ উইকেট দখল করেছেন।
ফাস্ট বোলার শাবনিম ইসমাইল ইনিংসের ষষ্ঠ ওভারে জোড়া উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। এরপর নিজের শেষ ওভারে ইংলিশ অধিনায়ক হিথার নাইটকে (৩১) বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন।
এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে ভারতকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ১৬৪/৪, ২০ ওভার (ব্রিটস ৬৮, উলভার্ট ৫৩ : একলেস্টোন ৩-২২)
ইংল্যান্ড ১৫৮/৮, ২০ ওভার (এন.স্কিভার-ব্রান্ট ৪০, ওয়াইয়াট ৩৪, নাইট ৩১ : খাকা ৪-২৩৯, ইসমাইল ৩-২৭)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : টাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত