অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৪৩৬

সম্প্রতি সিটি ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান জ্ঞান অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে যা কৃষি উৎপাদন এবং এর গুণমান, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনের লক্ষ্যে কৃষিক্ষেত্রে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। 
সিটি ব্যাংক চলতি বছরে একটি বড় অংক তার করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে কৃষি গবেষণা ও বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যয় করবে। এরই অন্যতম কার্যক্রম হিসেবে এ বছর উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি, সহযোগিতামূলক কৃষি উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে। 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বিএইউআরএস)-এর মাধ্যমে এই কার্যক্রম সম্পাদিত হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নুল আবেদিন, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...