বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৬
২৬৬
চার দেয়ালের গণ্ডি পেরিয়ে যে নারী উঠে এসেছিলেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কঠিন সময়গুলোতে, আজ তিনি নেই। আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা আর আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে যাওয়া খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।
জেল, জুলুম, নির্যাতন সবকিছু উপেক্ষা করে গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবনের এই নির্ভীক পথচলাই তাকে দিয়েছে ‘আপসহীন নেত্রী’র ঐতিহাসিক উপাধি।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। সেই আকস্মিক ও বেদনাবিধুর ঘটনায় নেতৃত্বশূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিশেহারা হয়ে ওঠে দল ও নেতাকর্মীরা। ঠিক সেই শোক ও অনিশ্চয়তার মুহূর্তেই রাজনীতির ময়দানে পা রাখেন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত বেদনা ও স্বামীর শূন্যতা বুকে ধারণ করেই তিনি কাঁধে তুলে নেন একটি বড় রাজনৈতিক দলের দায়িত্ব।
১৯৮১ সাল থেকেই একদিকে দলকে পুনর্গঠন, অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন অবস্থান নেন খালেদা জিয়া। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির যে ভিত্তি শহীদ জিয়াউর রহমান রেখে গিয়েছিলেন, সেই পথেই বিএনপিকে এগিয়ে নেন খালেদা জিয়া কোনো আপস ছাড়াই।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়ার দৃঢ় ও সাহসী নেতৃত্বেই ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরাচার এরশাদের। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রধান কাণ্ডারি। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয় এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই অর্জন তাকে ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয়তাবাদ, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তিনি কখনও একচুল ছাড় দেননি। ভয় কিংবা লোভ কোনোটির কাছেই মাথা নত করেননি। দীর্ঘ সময় কারাবরণ, রাজনৈতিক নিপীড়ন এবং মারাত্মক অসুস্থতার মধ্যেও তিনি মাতৃভূমি ছেড়ে যাননি। গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের প্রশ্নে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত