বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩১
৪০২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) আয়োজিত সফটএক্সপো-২০২৩ উপলক্ষে গতকাল শুক্রবার ডেটা সায়েন্সের সম্ভাবনা বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বেসিসের পরিচালক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। বক্তব্য রাখেন বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, ডেটাসফট সিস্টেমসের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ, অস্ট্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির, এসএসএল কমার্রে সিটিও শাহজাদা রিদওয়ান এবং থ্রাইভিং স্কিলস এর সিইও আব্দুল্লাহ আল মাহমুদ।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল এন্টারপ্রিনিরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের ডেটা সায়েন্টিস্ট ও ইনোভেশন বিশেষজ্ঞ এম এ বারী। এসময় তিনি ডেটা সায়েন্স সম্পর্কিত সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, রোবট একজন মানুষের থেকে নিখুঁতভাবে কাজ করতে পারে, ন্যানোমিটার স্কেলে সার্জারী করতে পারে। ডেটা সায়েন্স ব্যবহার করে মেশিন মানুষের থেকে নিখুঁত চিকিৎসা করতে পারে। ডেটা সায়েন্স ব্যবহার করে কৃষিতে ফলন বাড়ানো সম্ভব।এসময় তিনি ইন্ডাস্ট্রি উপযোগী গ্র্যাজুয়েট তৈরি এবং সবার জন্য প্রোগ্রামিং শিক্ষার গুরুত্ব সম্পর্কে উৎসাহ দেন।
বৈঠকে আলোচকরা ডেটা সায়েন্স সম্পর্কিত সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। বৈঠকের শেষ অংশে আলোচক ও অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয় নানা প্রশ্নের উত্তর দেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত