অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


বেড়া উপজেলা অপরাধমুক্ত করার আশাবাদ ডেপুটি স্পিকারের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৩৯৮

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সবাইকে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগনকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। ‘এসব মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মধ্যে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই’।
ডেপুটি স্পিকার আজ শুক্রবার পাবনা জেলার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাবিং করবো সুন্দর জীবন গড়বো’ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা আয়োজিত ৩ দিন ব্যাপী বেড়া উপজেলা ২য় কাব ক্যাম্পুরী-২০২৩’র অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মো. শামসুল হক টুকু বলেন, সকল ধর্মে মানুষকে ¯্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সাথে ধর্মীয় সঠিক অনুশাসন,  রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে।
তিনি আরও বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।
মো. শামসুল হক টুকু বলেন, আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগণের সেবক তৈরির কারিগর।
তিনি বলেন. ‘আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই। এজন্য স্কাউটসের মূলনীতি মেনে ¯্রষ্টার প্রতি, একে অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর ডেপুটি স্পিকার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের মাতার রুহের মাগফেরাত কামনায় সাঁথিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস





ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...