বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:১০
৩৬৭
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সবাইকে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগনকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। ‘এসব মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মধ্যে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই’।
ডেপুটি স্পিকার আজ শুক্রবার পাবনা জেলার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাবিং করবো সুন্দর জীবন গড়বো’ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা আয়োজিত ৩ দিন ব্যাপী বেড়া উপজেলা ২য় কাব ক্যাম্পুরী-২০২৩’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মো. শামসুল হক টুকু বলেন, সকল ধর্মে মানুষকে ¯্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সাথে ধর্মীয় সঠিক অনুশাসন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে।
তিনি আরও বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।
মো. শামসুল হক টুকু বলেন, আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগণের সেবক তৈরির কারিগর।
তিনি বলেন. ‘আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই। এজন্য স্কাউটসের মূলনীতি মেনে ¯্রষ্টার প্রতি, একে অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এরপর ডেপুটি স্পিকার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের মাতার রুহের মাগফেরাত কামনায় সাঁথিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক