বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০৫
৩১১
তিন গ্রন্থকারের পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করেন।
কবি ও গবেষক সৌমিত্র দেব রচিত ‘বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা’, গবেষক ও রাজনীতিক শামীমা সুলতানার লেখা ‘শেখ হাসিনা একটি কালজয়ী উপাখ্যান’ এবং ‘শেখ রেহানা এক দীপ্ত শিখা’, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শেখ মুসলিমা মুন রচিত কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের নদী’ এবং গবেষণাগ্রন্থ ‘এইচআইভি-এইডস ঝুঁকি ও জেন্ডার সম্পর্ক : বাংলাদেশের নারী যৌনকর্মী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় তিনি বলেন, ‘ভাষার মাস ফেব্রুয়ারিতে যখন একুশে গ্রন্থ মেলা চলছে তখন তিনজন লেখককেই আমি অভিনন্দন জানাই। বই লেখা কঠিন কাজ। ধৈর্য্য এবং লেখার মুন্সিয়ানা থাকলেই কেবল বই লেখা সম্ভবপর হয়। সেই সাথে আমি মনে করি যে, বইগুলোর মান নিয়ন্ত্রণের দিকে একটু আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ অনেক বই রচিত হচ্ছে, বইমেলায় সেগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে, কিন্তু সবগুলোর মান ঠিক আছে কি না সেটি দেখা প্রয়োজন।’
সুত্র বাসস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক