তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০৯
৪৭৯
তজুমদ্দিন প্রতিনিধি: কোমলমতি শিশুদের জন্য বিনোদনের নতুন ঠিকানা হয়েছে ‘উপজেলা শিশু পার্ক’। বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে এ পার্কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
জানা যায়, পার্কটিতে রয়েছে- বাঘ, হরিণ, ডাইনোসর, সাপ, হাতিসহ নানা ধরনের বেশ কিছু প্রতিমূর্তি ও দোলনা এবং ডলফিন ফোয়ারা। বিনামূল্যে এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপজেলার হাজার হাজার শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাদির হোসেন রাহিম বলেন, এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমাদের এমপি শাওন মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এ শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি; এর মাধ্যমে শিশুসহ সকল শ্রেণির মানুষের একটি নির্দিষ্ট বিনোদনের স্থান হয়েছে তজুমদ্দিন উপজেলায়।
এব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানান, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় তজুমদ্দিনের কোমলমতি শিশুদের চিত্তবিনোদনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পার্কটি স্থাপন করা হয়েছে।
পার্ক উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ আরো অনেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত