বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫০
৪১৮
খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে ২ হাজার ৩ শ ৭৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি। বর্তমান সরকার কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করায় ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় চলতি ২০২২-২০২৩ মৌসুমে ২ হাজার ৩ শ ৭০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্থানীয় কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালায়। ফলে অর্জিত হয়েছে ২ হাজার ৩৭৬ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি। এতে ৮ হাজার ৩০০ মেট্রিক টন গমের উৎপাদন হবে বলে আশা করেছে কৃষি বিভাগ। এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম চাষের জন্য ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বাসস’কে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত