অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ | ২৯শে আশ্বিন ১৪৩৩


গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় কোটি টাকার পণ্য বিক্রি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৪২৯

গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় কোটি টাকার পণ্য বেচা-কেনা হয়েছে।মেলার ৪০টি স্টলে ১০ দিনে ১ কোটি ২৫ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে বলে  বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের এজিএম গৌরব দাস জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় নগদ ৮০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া অন লাইনে ও অফ আইনে উদ্যোক্তারা এ মেলা থেকে ৪৫ লাখ টাকার পণ্য সরবরাহের অর্ডার পেয়েছেন।  গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় কোটি টাকার পণ্য বিক্রি করতে পেরে উদ্যোক্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বছর মেলায় আমরা উদ্যোক্তা, ক্রেতা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছ থেকে  ভালো সাড়া পেয়েছি।আগামী বছরও আমরা এ মেলার আয়োজন করব।
ওই কর্মকর্তা আরো বলেন, ৯ ফেব্রুয়ারি থেকে শহরের পৌরপার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মেলার আয়োজন করি। এ মেলায় পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস্, মৃৎশিল্প, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্যের সমাহার ঘটে ।১৮ ফেব্রুয়রি (শনিবার)রাতে মেলা সমাপ্ত হয়েছে।  শনিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিক উদ্যোক্ত মেলার সমাপনী অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়েরে এজিএম গৌরব দাস, গোপালগঞ্জ বিসিকের স্টেট অফিসার মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শ্রেষ্ঠ স্টলের উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
বিসিক উদ্যোক্তা পলাশ বলেন, আমার স্টলে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকত। আমি এ মেলায় ভালো বেচা কেরা করেছি। এ বেচাকেনায় আমি খুবই খুশি।এছাড়া অন লাইনেও ভালো অর্ডার পেয়েছি।অনেকে উদ্যোক্তা হতে আগ্রহ দেখিয়েছে। আমি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব । সেই সাথে সব ধরণের সহযোগিতা করে তাদের উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করতে পারব।
উদ্যোক্তা আলেয়া বেগম বলেন, আমি এ মেলা থেকে গত ১০ দিনে ৪ লাখ টাকার পণ্য বিক্রি করেছি।মেলায় ভালো সাড়া পেয়েছি ।১০ দিনের মেলায় ২টি শুক্র ও শনিবার পেয়েছি। সেই সাথে ভালবাসা দিবস ছিল। এজন্য কেনাবেচা ভালো হয়েছে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে প্রতিদিনই মেলা প্রাঙ্গন জমজমাট থাকত।
উদ্যোক্তা দেবু পাল বলেন, মেলায় আমাদের মৃৎশিল্পেরও ভালো বেচা কেনা হয়েছে।এছাড়া ভালো অর্ডারও পেয়েছি। প্রতিবছর এ ধরণের আয়োজন করা হলে আমাদের মৃৎশিল্পের পুর্ণজাগরণ ঘটবে।
উল্লে ­খ্য দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই)উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, ক্রয়-বিক্রয়, বাজারজাত করণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

সুত্র বাসস





নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন ২০ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন ২০ বাংলাদেশি

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

কপ-৩১ সামনে রেখে শ্রমিকদের অধিকার সুরক্ষায় ২৩ দফা দাবি

কপ-৩১ সামনে রেখে শ্রমিকদের অধিকার সুরক্ষায় ২৩ দফা দাবি

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলায় বিশেষ মহড়া বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলায় বিশেষ মহড়া বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

রাজনৈতিক দলের পদে থাকা বহিস্কৃত কর্মকর্তা জগলু আবারও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

রাজনৈতিক দলের পদে থাকা বহিস্কৃত কর্মকর্তা জগলু আবারও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

মনপুরার বিচ্ছিন্ন কলাতলীতে ইউপি ভবন স্থানান্তরের উদ্যোগে ক্ষুব্ধ তিন চরের মানুষ

মনপুরার বিচ্ছিন্ন কলাতলীতে ইউপি ভবন স্থানান্তরের উদ্যোগে ক্ষুব্ধ তিন চরের মানুষ

আরও...