অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র ১৪৩৩

চলে গেলেন দক্ষিণী সিনেমার নায়ক রত্ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৪৮৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক নন্দমুরি তারকা রত্ন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টানা ২৩ দিন ধরে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন এ অভিনেতা।

ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পথসভা চলাকালীন আচমকাই অজ্ঞান হয়ে পড়েন অভিনেতা। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। মৃত্যকালে তিনি স্ত্রী আলেখ্যা রেড্ডি ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নন্দমুরি তারকা রত্ন এই অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী চলচ্চিত্রে। তার অনুরাগী, দর্শক ও ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাকে হারিয়ে শোকস্তব্ধ। নিজেদের সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন চিরঞ্জীবী, সাই ধরম তেজের মতো তারকারাও।

নন্দমুরি তারকা রত্ন সম্পর্কে কিংবদন্তি অভিনেতা-রাজনীতিক এনটি রামা রাওয়ের নাতি। তার বাবা নন্দমুরি মোহন কৃষ্ণ। তিনি নন্দমুরি বালকৃষ্ণ, প্রয়াত প্রযোজক নন্দমুরি হরিকৃষ্ণ, রাজনীতিক এন চন্দ্রবাবু নাইডুর ভাইয়ের ছেলে। জুনিয়র এনটিআর, অভিনেতা-প্রযোজক নন্দমুরি কল্যাণ রাম, যুবনেতা নারা লোকেশ তার তুতো-ভাই।

সুত্র জাগো

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...