অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

‘২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ হবে’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৭০

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা প্রকাশের জন্য একটা নীতিমালা করা হয়েছে। কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভাব হবে না। তবে ২০২৪ সালের মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভাব হবে।

এ সময় ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে রাজশাহীর বাগমারায় পৌঁছান ও বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাগমারা নিউমার্কেট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এ সময় রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...