অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

আ. রউফ চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের শোক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৩২৮

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় আহমেদ আকবর সোবহান বলেন, ‘আ. রউফ চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।

তাঁর জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আ. রউফ চৌধুরীর বিদেহী রূহের মাগফিরাত কামনা করি। ’ ‘আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ’

শোক বার্তায় আরো বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে মরহুমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।   

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের বাসায় আ. রউফ চৌধুরী মারা গেছেন।

রউফ চৌধুরী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের মূল কোম্পানি মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডেরও একজন পরিচালক ছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ছিলেন। অটোমোবাইল, টেলিকম, ফার্মাসিউটিক্যালস এবং পেট্রোলিয়ামসহ বিভিন্ন শিল্পে বিস্তৃত অভিজ্ঞতা ছিল তার।

বাংলাদেশে তিনি দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানির রেসিডেন্ট ম্যানেজার ছিলেন।  যমুনা অয়েল কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট পদেও দায়িত্ব পালন করেছেন রউফ চৌধুরী। এর মাধ্যমে দেশে পেট্রোলিয়াম পণ্যের বাজার উন্নয়নে দীর্ঘ ১৫ বছর অবদান রাখার সুযোগ পেয়েছিলেন তিনি।

এছাড়া, ৩৫ কোম্পানির সমন্বয়ে গঠিত র‍্যাংগস এবং সি রিসোর্সেস গ্রুপ- কোম্পানি দুটি তার গতিশীল নেতৃত্বেই গড়ে উঠেছে।

তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই কোম্পানি দুটি বিরাট সাফল্য অর্জনে সক্ষম হয়।

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...