অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:২৯

remove_red_eye

৩৪২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ এখানে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বঙ্গভবনের একজন মুখপাত্র আজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।
এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
রাষ্ট্রপ্রধান আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।

সুত্র বাসস

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...